হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বরিশালের খানবাহাদুর হেমায়েত উদ্দিনের নাতি জামান আহমেদ (৬৫) ৩১ মার্চ ২০২১, বুধবার নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার জানাজার নামাজ শেষে লং আইল্যান্ডে মরদেহ দাফন করা হয়। মরহুম জামান আহমেদ দীর্ঘদিন নিউইয়র্ক বরিশাল সমিতির সভাপতি ছিলন। তিনি একজন জনদরদি, পরোপকারী, সদালাপী সজ্জনব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জামান আহমেদের মৃতু্তে গভীর শোক ও পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন বরিশাল ডিভিশনাল এসোসিয়েশন অব ফ্লোরিডা এর পক্ষে সভাপতি মাহবুবুর রহমান মিলন ও সাধারণ সম্পাদক
জসিমউদ্দিন।
জামান আহমেদের মৃত্যুতে বরিশাল ডিভিশনাল এসোসিয়েশন অব ফ্লোরিডার শোক