রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু কে নির্মমভাবে ঘাতকরা হত্যা করেছিল। ১৫ আগস্টকে ঘিরে ফ্রান্স ছাত্রলীগের সভাপতি তাজুল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ সারোয়ারের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম। বিশেষ অতিথি ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস । সিনিয়র সভাপতি এম এ কাশেম,সহ সভাপতি আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। বক্তব্য রাখেন স্বপন, আসাদ, আহমেদ খোকন, সাদিকুল ইসলাম সানি সহ আরো অনেকেই।
বক্তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা এখনো বেঁচে আছে তাদের ফাঁসি দেওয়ার দাবি জানান। তারা বলেন, যারা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই একুশে আগস্ট শেখ হাসিনার উপরে হামলা চালিয়েছে তাদের সকলকে আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে । তারা বলেন, বঙ্গবন্ধু মানেই এক টুকরো বাংলাদেশ, বঙ্গবন্ধু বাঙালি জাতির বুকে বেঁচে থাকবে আজীবন। পরে বঙ্গবন্ধু স্মরণে শোক র্যালি বের করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন চন্দ্র দাস সদস্য ফ্রান্স আওয়ামীলীগ, আশরাফুল ইসলাম সদস্য ফ্রান্স আওয়ামীলীগ, মিজান রহমান ফ্রান্স যুবলীগ নেতা, কামরুল হাসান সেলিম ফান্স যুবলীগ নেতা, বেলাল আহমেদ সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফ্রান্স ছাত্রলীগ, শরিফ হোসেন সাবেক সহ-সভাপতি ফ্রান্স ছাত্রলীগ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ফ্রান্স ছাত্রলীগের সহ-সভাপতি: স্বপন সন্নামাত, শরিফ আহমেদ, ইমাম হোসেন, দুলাল আহমেদ, মেহেদী হাসান সম্রাট, আলী হোসেন, রুহুল আমিন খান নাঈম, রুহুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক: আসাদ আহমেদ খোকন, মো: মেহেরুল হাসান শাওন, তৌহিদুর রহমান লিমন, মাসুদ রানা, আলয় চৌধুরী, মো: ফরহাদ তালুকদার সাংগঠনিক সম্পাদক: মো: সাদিকুল ইসলাম সানি, মো: হাবিবুল্লাহ রোমান, শিমুল আহমেদ রাজ, আব্দুল ওদুদ পাপ্পু, আব্দুল আহাদ, সেলিম রেজা
দপ্তর সম্পাদক : আল আমিন আফিক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক : সুমন মিয়া উপ-শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক : জাহিদ পিয়াল উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক :আরিফ আহমেদ পাঠাগার বিষয়ক সম্পাদক : জয় কামালতত্ত্ব ও গবেষণা বিষয়ক সম্পাদক :কাজী খালেদ হাসান পরিবেশ সম্পাদক: মো: হারুন মানব সম্পদ উন্নয়ন সম্পাদক : রেজা ওবায়দুলসহ-সম্পাদক : মো: জুবেল সদস্য : সজিব চৌধুরি ,মো: আল আমিন, গোলাম কিবরিয়া শিপু,জুবায়ের আহমেদ, আরিফুল ইসলাম, রামিন, কামরুল হাসান, আকরাম হোসেন, ইমন হোসেন প্রমুখ।