শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: স্বল্পকালীন ছুটিতে গিয়ে নিজ আপনজনদের সময় না দিয়ে দেশে শত ব্যস্ততার বেড়াজাল ফেরিয়ে প্রিয় সংগঠনকে গতিশীল আরো বেগবান করতে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সফল ও কর্মঠ সুদক্ষ সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন ও বিশিষ্ট ব্যবসায়ী সাংগঠনিক সম্পাদক হেবজু মিয়া আজ ১৫ নভেম্বর ২০২১, সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর সাথে সৌজন্য করেছেন। সেসময় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতে এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি কুয়েতের বর্তমান বিভিন্ন বিষয়ে আলোচনা সহ কুয়েত প্রবাসী সংবাদ কর্মীদের কর্মকাণ্ড, সুবিধা অসুবিধা সহ প্রবাসীদের নানা কর্মকান্ড বিষয়ে অবগত করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনকে। সভাপতি ও সাংগঠনিক সম্পাদক জাতীয় প্রেসক্লাবের সভাপতিকে সুবিধা ও সময় সুযোগে প্রেসক্লাবের পক্ষ থেকে কুয়েতে আসার আমন্ত্রণ জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবের সভাপতির সাথে কুয়েত প্রেসক্লাবের শীর্ষ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ