হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও কো-চেয়ারম্যান, ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার নাজমা আকতার এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মিসেস সালমা হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রে আগমনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক মত বিনিময় সভা এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী মিসেস নাজমা আকতার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মিসেস সালমান হোসেন, জাতীয় পার্টির উপদেষ্টা এডভোকেট শাহজাদী নাহিনা নূর, সাবেক সংসদ লিয়াকত আলী বীর বিক্রম, উপদেষ্টা গিয়াস মজুমদার।
সভায় আরো আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবদুর করিম, যুগ্ম সম্পাদক মো: গোলাম জাহির করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদকা ফারজিন স্বর্ণা, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, প্রচার সম্পাদক মীর জাকির, কোষাধ্যক্ষ জি.এম ইলিয়াস, সদস্য আজিজ চৌধুরী জুটি, ডা. মনজুরুল ইসলাম, নিউইয়র্ক ষ্ট্রেট কমিটির সভাপতি এডভোকেট মোহাং হানিফ, নিউইয়র্ক সিটির সভাপতি শুভংঙ্কর গাঙ্গুলী, মহিলা সভানেত্রী শাহানাজ বেগম।

বক্তারা বক্তব্যে বলেন, আমরা সবাই এরশাদ সৈনিক, আগামী দিনে বাংলার মেহনতি মানুষ জাতীয় পার্টিকে তৃতীয় শক্তি হিসেবে আবারও ক্ষমতায় দেখতে চায়। সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সকল পরীক্ষিত নেতা-নেত্রী নিয়ে কমিটি হবে। যারা দীর্ঘদিন জাতীয় পার্টির সাথে কাজ করেছেন তাদেরকে মুল্যায়ন করা হবে। জাতীয় পার্টি থেকে কেউ বাদ যাবেন না। আমরা কেন্দ্রীয় সকলেই যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির খবরা খবর জানি। আমি আপনাদেরকে কথা দিতেছি দেশে গিয়ে আপনাদের সকল কর্মকান্ডের বিষয়ে মাননীয় চেয়ারম্যান জি.এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু সাহেবকে অবগত করব। আজ আমি বুঝতে পরেছি জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার বিষয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আমাদের নেতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের আদর্শ নিয়ে বাংলার জনগণের ভোটে আগামী দিনে জাতীয় নির্বাচনে ক্ষমতায় যাব আমরা। আপনারা সকলে আমাদের জন্য দেশে অবস্থানরত আত্মীয় স্বজনকে টেলিফোনে নাঙ্গল মার্কায় ভোট দিতে বলবেন এবং আমাদের জন্য দোয়া করতে বলবেন।