প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
এই বিশেষ র্যালিটি আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি নজরুলের সমাধিতে গিয়ে শেষ হবে। আয়োজকরা আশা করছেন, কবি প্রেমী, সংস্কৃতিকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে।
নজরুলের অবদানকে যথাযথ মর্যাদা দিতে ও তাঁর জীবন ও কর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।