জেনিফা জামান:
জন্মসুত্রে পাওয়া চৈত্র আমার আঁতুড়ঘরের মতোই প্রিয়।
ঘন কালো মেঘের প্রবল হাওয়ায় পর ঝড় জমাই চোখের কোনে চৈত্রের মতোই।
চৈত্রের খরতাপে উত্তপ্ত ফেটে যাওয়া ভূমিচিত্র,
যেনো শৈল্পিক কাঠামোয় অংকিত কারুকার্য।
জল দুর্ভিক্ষের এমন শিল্পচক্রে আমি বৃষ্টি জমাই
চৈত্রের খামে।
এমন রুক্ষ জলবায়ুর শুষ্ক প্রকৃতি,
এলোমেলো দমকা সমীরণে উড়ে যায় মেঘমালাদের
মৌন মনোবৃত্তি।
দস্যি বাতাসের দুরন্তপনায় রাস্তার ধুলিকনার লুটোপুটি।
বারোমাসের বৈচিত্র্যময় ভিন্নতার সাথে আমার চৈত্রময় খুঁনসুটি।