রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস, আম্মান, জর্ডান যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস-২০২৩’ পালন করেছে। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করা হয় এবং দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
দিবসটির তাৎপর্যের উপর একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। মান্যবর রাষ্ট্রদূত মিজ নাহিদা সোবহান তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও দ্রুত সময়ে সংবিধান প্রণয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্ব এবং দিক নির্দেশনার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন বাংলাদেশের সংবিধান বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও সুসংগঠিত সংবিধান যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের সংবিধানে মানুষের মৌলিক মানবাধিকারের ধারাগুলো অন্যতম মূল ভিত্তি হিসেবে সন্নিবেশিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি সংবিধানের সম্মান ও মূল্যবোধ কে সমুন্নত রাখার জন্য সকলকে আহ্বান জানান। আলোচনাপর্বে জর্ডান প্রবাসী বাংলাদেশী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন এবং জনাব জালাল উদ্দিন বশির বক্তব্য রাখেন।