রাশেদ কাদের, আম্মান, জর্ডান, প্রতিনিধি: জর্ডানের রাজধানী আম্মানের ফুটবল স্টেডিয়ামে জর্ডান প্রবাসীদের ঈদ পুনমিলনী ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে জর্ডানের স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠন। জর্ডানেও সৌদি আরব সহ অন্যান্য দেশের সাথে মিল রেখে একসাথে ঈদ অনুষ্ঠিত হয়। ঈদের আনন্দ উপভোগ করতে পিছিয়ে নেই জর্ডানে থাকা প্রবাসী বাংলাদেশীরা। সুযোগ পেলে আয়োজন করে থাকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার।

এরই ভিত্তিতে ‘স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠন’ বিভিন্ন সময় সংগঠনটি বিশেষ দিবস কিংবা উৎসবে আয়োজন করে থাকে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলার। এতে করে প্রবাসে থাকা বাংলাদেশীদের বিনোদনের একটি বড় মধ্যম হয়ে উঠেছে জনপ্রিয় খেলা ফুটবল, ক্রিকেট।
জীবিকার চাহিদার জন্য প্রবাসে আসা বাংলাদেশিদের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটে এসব খেলার মাধ্যমে। প্রবাসীরা জানায় এই ধরনের টুর্নামেন্ট আয়োজন হলে তারা কমপক্ষে বছরে কয়েকবার সকল প্রবাসীদের সাথে দেখা সাক্ষাতের একটা সুবর্ণ সুযোগ পাবে। প্রবাসীরা আরও জানায়, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদুল ফিতর, ঈদুল আযহা, নতুন বছর এ খেলাধুলার আয়োজন করলে বিনোদনের পাশাপাশি শরীর চর্চাও হবে।

উক্ত প্রীতি ম্যাচটিতে আম্মান বনাম সাহাব ১১ গলে ড্র করে মাঠে থেকে ম্যাচটি উপভোগ করেন জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতাবাস প্রধান জনাব শাহেদ বিন আজিজ। আরও উপস্থিত ছিলেন ফ্যাক্টরির উদ্বোধন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা। মাঠে আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা, বিভিন্ন ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা। প্রথম সচিব জনাব শাহেদ বিন আজিজ বলেন, বাংলাদেশ দূতাবাস সবসময়ই প্রবাসীদের ভালো কাজের উৎসাহ প্রদান করে এবং এই ধরনের টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশ দূতাবাস সব সময় সহযোগিতা করবে। যারা এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানান এবং মাঠে থেকে খেলাটি দেখার জন্য সকল দর্শকদের ধন্যবাদ জানান।