রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানের ইন্ডাস্ট্রি এরিয়া মদিনা সানায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী।
আরাফাত রহমান কোকো ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং সফল ব্যবসায়ী। তিনি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে রেখেছিলেন অসামান্য অবদান। যুবসমাজকে ক্রীড়া প্রতি আগ্রহী করতে তিনি গ্রহণ করেছিলেন নানান উদ্যোগ। তবে একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় তাকে বিভিন্ন চ্যালেঞ্জ ও রোষানলের মুখোমুখি হতে হয়েছিল।
বিভিন্ন মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়ে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। সেখানে দীর্ঘ জীবন সংগ্রামের পর, ২০১৫ সালের ২৪ জানুয়ারি, মালয়েশিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জর্ডানের মদিনা সানায় এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল ইসলাম। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু করেন মোঃ সাজু মিয়া এবং দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ রনি।
উপস্থিত ব্যক্তিরা কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।