রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: শোকাহত ১৫ আগস্ট মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্বপরিবার ঘাতকদের হাতে নিহত হন। বেদনাদায়ক এই দিনটি পুরো বাঙ্গালী জাতির জন্য একটি কলঙ্কময় দিন। জাতির পিতা ও তার পরিবারের বিদেহী আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে এই দোয়া ও মিলাদের আয়োজন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহামারী করোনা ভাইরাসের জন্য স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া পরিবেশে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। মিলাদ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ১৫ আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্য ও দেশ বিরোধী কুচক্রী মহল চেয়েছিল বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে দেশকে একটি জঙ্গী ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে। কিন্তু দেশের মানুষ শোককে শক্তিতে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। বক্তারা আরও বলেন, যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্যমে তাদের আইনের আয়তায় এনে বিচার কার্যকর করার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের জর্ডান শাখার সাবেক চেয়ারম্যান জনাব স্বপন দত্ত। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, জনাব আব্দুর রব, সভাপতিত্ব করেন জনাব আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত ছিলেন জর্ডান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জনাব রয়েন জয়নাল আবেদীন। আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জর্ডান কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া শেষে আগত অথিতিদের মধ্যে তাবারোক বিতরণ করা হয়