রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: মহান বিজয় দিবস পালন করতে পিছিয়ে নেই সুদুর প্রবাসে থাকা ভিবিন্ন পেশার প্রবাসীরা জর্ডানের সবচে বড় প্রতিষ্ঠান ক্লাসিক ফ্যাশন এপারেলস যেখানে প্রায় ৩৭ হাজার বাংলাদেশি পোষাক শ্রমিক কর্মরত আছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারীরা পালন করেছে বিজয়ের সূবর্ণ জয়ন্তী।

শুরুতেই সহকর্মীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ফারুক আহাম্মেদ। তারপর অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন তারা। কেক কেটে সাংস্কৃতি অনুষ্ঠানের শুরুতেই দলীয়ভাবে জাতিয় সংগীত, দেশাত্মবোধক গান, নৃত্য ও মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটকে অভিনয় করন অনেকেই।