প্রবাস মেলা ডেস্ক: অস্ট্রেলিয়া প্রবাসী সঙ্গীতশিল্পী ও মানবাধিকারকর্মী রাহাত শান্তনু’র জন্মদিন আজ। যাকে সবাই জনতার কবিয়াল নামেই চিনে। পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রবাস থেকে সঙ্গীত, তথ্যচিত্র দিয়ে লড়াই করেছেন তিনি। কাজ করেছেন আল-জাজিরা ও নাগরিক টিভি’র সাথে।
২০১০ সালে সর্বপ্রথম জি-সিরিজ থেকে তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্ন শুরু’ বের হয়। যার মিউজিক ডিরেক্টর ছিলেন, বাপ্পা মজুমদার, আরেফিন রুমি ও অদিত। দৈনিক আমার দেশ-এর টাইটেল সং এর সুর, সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন তিনি।
ফ্যাসিস্ট সরকার বিরোধী বেশ কয়েকটি গান ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে ধর্ষিত বাংলাদেশ, জেনারেশন আই হ্যাট পলিটিক্স, চলো উড়ি, জনতার জিয়া উল্লেখযোগ্য। এছাড়া ২০২১ সালে ‘গুমকথন’ নামে একটি এ্যানিমেটেড ডকুমেন্টারি প্রকাশ হয়েছে।
ঢাকার দোহারের সন্তান রাহাত শান্তনু ২০ বছর ধরে প্রবাসী ও বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি অস্ট্রেলিয়া সরকারের একটি দপ্তরে কর্মরত আছেন। শত ব্যস্ততার মাঝেও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। প্রবাস মেলা’র পক্ষ থেকে জনতার কবিয়াল রাহাত শান্তনু’র জন্মদিনের শুভেচ্ছা।