প্রবাস মেলা ডেস্ক: ১২ নভেম্বর ২০২২২, শুক্রবার সন্ধ্যা ৬টায় শহীদ আলাউল হলে সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে। ১৪৭১তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল।
স্বরচিত লেখা পাঠ করেন মো: আনছার আলী, আবু নাসিফ খলিল, সুমন মালিক, হুমায়ুন কবীর হোসেন মোহাম্মদ ফারুক, ডা. তোফাজ্জল হোসেন, এম এ মামুন, সুমন ইকবাল, কবি নজমুল হেলাল প্রমুখ।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন ডা. হেদায়েত উল্লাহ এবং ব্যাংকার মো: শামসুজ্জামান। স্বরচিত লেখার উপর বিস্তারিত আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক আবু নাসিফ খলিল এবং হুমায়ূন কবীর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সুমন ইকবাল। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।