প্রবাস মেলা ডেস্ক: চীনে বাংলাদেশ দূতাবাসে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং ছবি সম্বলিত নোটিশ সরাতে বাধ্য করেছেন দেশটি বসবাসরত বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় সময় বুধবার দুপুরে বেইজিংয়ে অবস্থতি বাংলাদেশ দূতাবাসে এ ঘটনাটি ঘটে।
এসময় জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হোসাইন মোহাম্মদ সাখাওয়াত, শেখ মাহবুবুর রশীদ, মোঃ রুহুল আমিন, আসিফ হক রুপু, এবং মোঃ ওয়ালী উল্লাহ সহ অন্যান্যরা।
বিএনপি নেতারা বলেন, স্বৈরশাসকের বিদায় হলেও বিভিন্ন জায়গায় এখনো তাদের প্রেতাত্মারা বিরাজমান। আজকে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে প্রতিবাদ করায় তারা তা নিজ দায়িত্বে শেখ মুজিবুর রহমানের ছবি এবং ছবি সম্বলিত নোটিশ সরিয়ে নেয়।