প্রবাস মেলা ডেস্ক: ৭ অক্টোবর ২০২০, বুধবার সফল উদ্যোক্তা, বিনিয়োগকারী, চিকিৎসক এবং সেলিব্রেটি প্রবাসী ড. জামাল উদ্দিন আহমেদ বাংলাদেশের প্রতিষ্ঠিত ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডে অফিস সৌজন্য পরিদর্শন করেন। এসময় পত্রিকাটির সম্পাদক এবং প্রকাশক মো: জুবায়ের আলম তাকে উষ্ণ অভিনন্দন জানান। সংক্ষিপ্ত আলোচনায় ড. জামাল উদ্দিন তার সর্বশেষ ব্যবসা উদ্যোগের বিষয়ে সম্পাদককে সম্যক ধারণা দেন।
উল্লেখ্য, ড. জামাল উদ্দিন নিউজিল্যান্ডে নিবন্ধিত ব্লু মাউন্টেইন (এনজেড) লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে মেঘনা নদীর উপকণ্ঠে ৪১০ একর ভূমির উপর একটি সোলার পাওয়াল প্ল্যান্ট প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। অত্যন্ত আধুনিক এই পাওয়ার প্ল্যানটিতে উন্নত প্রযুক্তির মেশিনারীজের মাধ্যমে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে।
এই কোম্পানির উদ্যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর এর পাশে একটি অত্যাধুনিক ৫ তারকা হোটেল নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। ড. জামাল উদ্দিন জানান, এই হোটেলটি বিশ্বের জনপ্রিয় হোটেল চেইন রেডিসন হসপিটালিটি গ্রুপ থেকে অনুমোদন পেয়েছে।
এই দুটি প্রতিষ্ঠান সফলভাবে প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের বহু বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত হবে আশা করা হচ্ছে। পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাত উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।