মিজানুর রহমান মিজান, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
ফেবু জ্বরে ভুগছি রে ভাই
ফেবু জ্বরে ভুগছি।
পোস্ট যদি হয় ভালো
ভাসে লাইকের বন্যায়
একটু বেমিল হলেই তবে
করেছ বিরাট অন্যায়।
চোরের মনে পুলিশ পুলিশ
সর্বদাই থাকে
পরের জন্য উকিল হতে
অনেকেই হাঁকে ।
শিখছি কত কিছুই যে ভাই
সাথে উচ্চ শিক্ষিতেরও ভাষা
ফেসবুক হেসে বলে
মিটেছে কি তোর আশা?
তওবা করি লাজে মরি
জপি সুবাহানাল্লাহ
ভাবি শুধু শিঘ্রই করব
ডিএক্টিভেট ইনশাল্লাহ।