রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড এর দুপাশে গড়ে ওঠেছে শত শত অবৈধ স্থাপনা। এতে রয়েছে বাসা বাড়ি, চায়ের দোকান, রেষ্টুরেন্টসহ এতিমখানা পর্যন্ত। এবার এই অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে জেলা প্রশাসন। ১৪ জুন ২০২১, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ম্যাজিস্ট্রেট তিনটি দলে ভাগ হয়ে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছেন।
উচ্ছেদ কার্যক্রমে এলাকা অনুযায়ী দায়িত্ব পরিচালনা করেছেন। লিংক রোডের হাটহাজারী অংশে অভিযান পরিচালনা করছেন হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এহসানন মুরাদ। কাট্টলী অংশে অভিযান পরিচালনা করছেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনীক, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইনামুল হাসান। সীতাকুণ্ড অংশে অভিযান পরিচালনা করছেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম ও নগরীর সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিপূর্ণ সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন তারা। এছাড়াও সাথে রয়েছে আরো বিভিন্ন সেবা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা।