রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ট্টগ্রামের আনোয়ারায় ৩ ঔষধ ব্যবসায়ীকে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বেশ কয়েকটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান সেম্পল বিক্রয়, অননুমোদিত ওষুধ হেফাজতে রাখা এবং বিক্রির দায়ে ওষুধ ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) আনোয়ারা, চট্টগ্রাম, তানভীর হাসান চৌধুরী ২২অক্টোবর ২০২০, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর।