মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: দক্ষিণ খুলনার গণমানুষের ভালোবাসা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন গ্লোরিয়া ঝর্ণা সরকার (এমপি ’র সাথে “বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন”-তুলুজ- ফ্রান্সের সম্মানিত সভাপতি এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের রূপকার যোসেফ ডি কস্তা সৌজন্য সাক্ষাতকার অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর এমপির ঢাকাস্থ বাস ভবনে সান্ধ্যকালীন এই সাক্ষাৎকারে ইউরোপে বিভিন্ন দেশে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউরোপের কোন কোন দেশে আনুমানিক কত খ্রিস্টান, কিভাবে আছে, কি করছে, ইত্যাদি বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

আলোচনার এক পর্যায়ে মিস্টার কস্তা উল্লেখ করেন যে, সাম্প্রতিক সময়ে আমরা ইউরোপে বসবাসরত বিভিন্ন দেশের খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে একটি প্লাটফর্মে আনার চেষ্টা করছি। নতুনদের সাহায্য সহযোগিতা করা, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, পরস্পরকে সাহায্য সহযোগিতা করা এই জোটের অন্যতম উদ্দেশ্য। তিনি আরো উল্লেখ করেন, আমাদের অন্যতম নেতা মাননীয় সংসদ সদস্য জুয়েল আরেং এমপি এর উপস্থিতিতেই লন্ডনে একটি অনুষ্ঠানে মার্ক রায় কে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া সহ অন্যরা এই প্রক্রিয়াকে সমর্থন এবং সাধুবাদ জানিয়েছে। মার্ক রায়-এর দক্ষ নেতৃত্বে, সকলের আন্তরিক সহযোগিতায় আগামী কিছুদিনের মধ্যে আমাদের একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। অল ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের এ জোটকে শক্তিশালী এবং ফলপ্রসূ করার জন্য তিনি উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হবার জন্য মাননীয় এমপির সাদয় দৃষ্টি আকর্ষণ করেন।
মাননীয় এমপি মহোদয় অত্যন্ত গুরুত্ব সহকারে সকল বিষয় শ্রবণ করেন, সুন্দর উদ্যোগের জন্য সাধুবাদ জানান। তিনি ধন্যবাদ এর সাথে এ প্রস্তাব বিবেচনায় আনেন এবং যথাযথ সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সবশেষে তিনি অল ইউরোপিয়ান বাংলাদেশে খ্রিস্টান এসোসিয়েশনের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন খ্রিস্টান নেত্রী এবং বিউটি পার্লার ওনার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মেম্বার সুমা মন্ডল, ডমিনিক কস্তা, তরুণ ব্যবসায়ী জনি রিগেন কস্তা, গিলর্বাট রোজারিও সহ অন্যান্যরা।