জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: দেশের দক্ষিণাঞ্চলের প্রধান শহর, ধান, নদী, খাল এই তিনে বরিশাল। প্রাচীন প্রবাদ বাক্যের আর কীর্তনখোলা নদীর তীর ঘেষা শহরের জনবহুল জনমানব এখন আর সীমাবদ্ধ নেই। প্রবাসের যুক্তরাজ্যে দেশের বৃহত্তর বরিশালের স্মৃতি বিজড়িত মায়া মমতাকে একত্রিত করণের লক্ষে ২৪ অক্টোবর ২০২২, সোমবার বিকেলে গ্রেটার বরিশাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি হলে জমকালো আয়োজনের মাধ্যমে বাৎসরিক মিলন মেলা এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। জাহিদ সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন কাজলের পরিচালনায় সলিসিটর জাহিদুল ইসলামের কোরান থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন নিউহাম কাউন্সিলের মেয়র রোকসোনা ফায়েজ এবং বিশেষ অথিতি কাউন্সিলর এনামুল ইসলাম। এসময় ডক্টর বি এম রাজ্জাককে সর্বচ্চো ডিগ্রী লাভ (পিএইচডি) করায় তাকে এসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন এসোসিয়েশনের সকল সদস্য এবং মেয়র রোকসানা ফায়াজ। এছাড়াও একজন সফল ও দক্ষ অর্গানাইজার হিসাবে সংগঠনের পক্ষ থেকে এ্যাওয়ার্ড প্রদান করেন বিশিষ্ট সলিসিটর জাহিদল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ড. বি এম রাজ্জাক, তরিকুল ইসলাম দোলন, সৈয়দ জামান, একাউন্টেন্ট রাব্বির হাসাইন, জিয়াউল কবির, মোস্তাফিজুর রহমান, কামরুল, সলিসিটার জাহিদুল ইসলাম, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, দুলাল মৃধা, আহসান তালুকদার, হাসান, মাসুম বিল্লাহ, জিলন, লিটন সহ আরো অনেকে।
সবশেষে নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।