জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: গ্রেটার ফরিদপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে ২০২৫ সালে GCSE ও A Level পরীক্ষায় উত্তীর্ণ ইউকেতে বসবাসরত ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ অক্টোবর (শনিবার) পূর্ব লন্ডনের রোজউড গার্ডেন ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার কামাল হোসেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিশু জারিফ।
সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে “কমিউনিটি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়। এই সম্মাননা গ্রহণ করেন বিএনপির ড. হাসনাত হোসাইন (MBE), মির হাবিব রহমান, ইকরাম ফরাজী (CIP), ব্যারিস্টার ওয়ালিউল ইসলাম ও কাজী শরিফসহ আরও অনেকে।
শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে ড. হাসনাত হোসাইন (MBE) বলেন,
“বড় হওয়া ভালো, কিন্তু ভালো হওয়া তার চেয়ে বড়।
কারণ বড় মানুষ আলো পায়, আর ভালো মানুষ আলো ছড়ায়।
বড় হওয়া শেষ হয় সাফল্যে, ভালো হওয়া বেঁচে থাকে ভালোবাসায়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর রহিমা, কাউন্সিলর দ্বীনা, কাউন্সিলর মহম্মদ মির্জা, কাউন্সিলর নজরুল ইসলাম, জাহাঙ্গীর ফরাজী, রাব্বির হাসান, মিনহাজ ব্যাপারী, লাকিত উল্লাহ উকিল, ইমদাদ হোসাইন খান, বাবুল মোড়ল, মিল্লাত কাজী, ব্যারিস্টার কাজী, ব্যারিস্টার সুমন, আব্দুল হালিম, ওবায়দুর রহমান, হারুন মোহাম্মদ, দেলোয়ার হোসাইন, ফারুক খান ও মোহাম্মদ মামুনসহ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আয়োজকরা সম্মানিত অতিথিবৃন্দ, সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য, নেতৃবৃন্দ, সাবেক কমিটির উপদেষ্টা মণ্ডলী ও অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।