প্রবাস মেলা ডেস্ক: বিলেতে খুলনার সর্বাধিক পুরনো ও সর্বজন স্বীকৃত সামাজিক সংগঠন গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে ব্যাপক আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ৫০তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় দুস্ত মানুষের মাঝে নগদ অর্থ প্রদান সহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

আলতাব আলী পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকের আহবায়ক কমিটির প্রধান এস এম সিপার, আবু সুফিয়ান ঝিলাম, নাহিদ নেওয়াজ রানা, তোবারক হোসেন, কাইয়ুম হাসান স্বপন প্রমুখ।
দেশে বিদেশে সকলকে বিজয়ের সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা জানিয়ে এস এম সিপার বলেন, বিশ্বের হাতেগোনা যে কটি দেশের স্বাধীনতা দিবসের পাশাপাশি বিজয় দিবসের মতো উৎসবের উপলক্ষ রয়েছে, তার একটি বাংলাদেশ। দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে প্রতিটি রেমিটেন্সযোদ্ধাকে দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ রেখে কাজ করার উদাত্ত আহ্বানও জানান তিনি।