নিরব আহমেদ, গ্রীস থেকে: বিশ্বের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা এবং বাঙালির ছয় দশকেরও বেশি সংগ্রামের ইতিহাসের সাথে ওতোপ্রোতভাবে জুড়ে আছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের অভ্যুদয় এর ইতিহাস আর ঐতিহ্যের গর্বিত অংশীদার এই ছাত্র সংগঠনটি। বাঙালি জাতির ইতিহাসের প্রতিটি অধ্যায় ও অর্জনে রয়েছে ছাত্রলীগের প্রত্যক্ষ ভূমিকা।
বাঙালি জাতি হিসেবে জন্মগ্রহণের আঁতুড়ঘর থেকে আজ অবদি স্বাধীনতা, সংগ্রাম আর শিক্ষার নিশ্চয়তায় ছাত্র সমাজের অধিকারের অতন্দ্র প্রহরী বাংলাদেশ ছাত্রলীগ। ইতোমধ্যে ছাত্রলীগের পথচলায় এসেছে ৫২, ৬২, ৬৬, ৬৯, ৭০-এর পথ ধরে এসেছে একাত্তর।
দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পর ছিনতাই হয়ে যায় স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক ধারা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গ্রীস শাখা ছাত্রলীগের উদ্যোগে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপত্বিত করেন গ্রীস ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা মাসেব আহম। যৌথ পরিচালনা করেন, গ্রীস ছাত্রলীগের জনপ্রিয় দুই ছাত্র ছাত্রনেতা মেহেদী হাসান রিদয় ও জয়নুদ্দীন জয়। উক্ত অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি সামাদ মাতুব্বর, সিনিয়র সহ সভাপতি শেখ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খান, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, গ্রীস যুবলীগ আহবায়ক কামরুল হাসান, গ্রীস যুবলীগের অন্যতম সদস্য আশিকুর রহমান, গ্রীস যুবলীগের অন্যতম সদস্য কিরণ মাতব্বর, গ্রীস মহানগর যুবলীগের আহবায়ক সাকের আহমদ, যুগ্ম আহবায়ক জাবেদ মাহমুদ, যুগ্ম আহবায়ক শাহেদ আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা ইয়াছিন রহমান দুর্জয়, ছাত্রলীগ নেতা জায়ান আহমেদ, ছাত্রলীগ নেতা শিতল বৌদ্ধ, নাইম মাতব্বর, অনিক আহমদ, রুবেল আহমেদ, কামরুল হাসান, তারেক আহমেদ, জুনেদ, সাগর, সাউথ, রেজাউল, ইজাদুর প্রমূখ।