নিরব আহমেদ রুমন, এথেন্স, গ্রীস থেকেঃ বিশ্ব সুন্নি আন্দোলন গ্রীস শাখার উদ্যোগে হজরত খাজাবাবা ও জামিয়ে আওলিয়া কেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন ও সালাতু সালাম মাহফিল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইউরোপ শাখার সভাপতি ডক্টর আল্লামা প্রফেসর কাওছার আমিন এর সভাপতিত্বে ও জসিম আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য শাখার সভাপতি জনাব নুরুল ইসলাম রাহাদ। গ্রিস শাখার আহ্বায়ক নিরব আহমেদ রুমন, অন্যতম সংগঠক শাহিন শাহজাদ মাহমুদুল্লাহ, নাসির হোসাইন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা, সৈয়দ আল্লাহ ইমাম হায়াত আলাইহি রাহমার দিকনির্দেশনা বক্তারা বলেন, আল্লাহতাআলার সম্পর্কের মূল এবং সত্য ও মানবতার উৎস একমাত্র প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হয়ে যাওয়া তথা ঈমানিয়াত এবং বাতিল জালিম অপশক্তির বিনাশী গ্রাস থেকে জীবন ও মানবতার সুরক্ষায় সত্য ও মানবতা ভিত্তিক সমাজ-রাষ্ট্র- বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলাই মহান আওলিয়া কেরামের শিক্ষা।
সম্মেলনে দ্বীনের প্রকৃতধারা তথা আওলিয়া কেরামের নির্দেশিত পূর্ণাংগ পথের পূণরূজ্জীবন এবং মিল্লাত ও মানবতার স্বাধীনতার পূণরূদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
গ্রিসে হযরত খাজা বাবা ও জামিয়ে আউলিয়া কেরামের পথ পুনরুদ্ধার ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত