প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তার এক গৃহকর্মী।cবৃহস্পতিবার পিংকি আক্তার নামে এক তরুণী ভাটারা থানায় গিয়ে মাধরের অভিযোগ করেন।
ভাটারা থানার এসআই আরিফুর ইসলাম বলেন, “বাচ্চা পড়ে যাওয়ায় পরীমনি মারধর করেছে বলে অভিযোগ করেছেন পিংকি আক্তার।”
ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, “পরীমনির বাসায় নির্যাতনের অভিযোগ করেছেন তার এক গৃহকর্মী। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
নানা সময়ে নানা কর্মকাণ্ডে আলোচনায় থাকা পরীমনি চলতি বছরের ৩১ জানুয়ারি ‘গোলাপ’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানে রূপা চরিত্রে দেখা যাবে তাকে।
এছাড়া শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং, যেটি মুক্তির অপেক্ষায় আছে।