প্রবাস মেলা ডেস্ক: ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার বেলা ১২ টায় বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য হাসপাতালের সামনে ক্যানসার বিভাগ কর্তৃক র্যালি ও ধানমন্ডি বিভিন্ন সড়কে প্রচারপত্র বিতরণ করা হয়।
প্রচার পত্রে লেখা আছে, ‘ক্যানসার সেন্টারে অল্প খরচে ক্যান্সার চিকিৎসা করা হয়। বাংলাদেশে একমাত্র ইলেকট্রনিক ব্রাকিথেরাপী মেশিনের সাহায্যে চিকিৎসা করা হয়। ক্যানসার চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন নেই। গণস্বাস্থ্য ক্যানসার সেন্টারে আসুন, অল্প খরচে চিকিৎসা নিন। চিকিৎসা খরচ দেশের যে কোন হাসপাতালের চেয়ে কম। কেমোথেরাপি ও ক্যানসারের অপারেশনসহ সকল প্রকার চিকিৎসা করা হয়। কোন সিরিয়াল বা মাধ্যমের প্রয়োজন নেই। সরাসরি ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালের ৭ম তলায় ক্যানসার বিভাগে চলে আসুন।’
বিশ্ব ক্যান্সার দিবসের ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ক্যান্সার ব্যাবস্থাপনার মধ্যে বৈষম্য দূর করা। (Close The Care Gap) ২০২৩ সালের প্রতিপাদ্য হচ্ছে, ‘সম্মিলিত কন্ঠস্বর এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ (Uniting our voice, and taking action.)
র্যালিতে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. বদরুল হক পরিচালক গণস্বাস্থ্য নগর হাসপাতাল, অধ্যাপক ডা: মো: খোরশেদ আলম বিভাগীয় প্রধান অনকোলজি বিভাগ, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, অধ্যাপক ডা: কর্নেল (অব:) শরমিন আরা ফেরদৌসী (শিশু ও ক্যান্সার বিভাগ), সহযোগী অধ্যাপক ডা. সাইদ-উজ-জামান অপু কার্ডিওলজি বিভাগ, ডা. রাশেদা কানিজ তন্বী মেডিক্যাল অফিসার অনকোলজি বিভাগ, ড. নিশাত নিকাশ কান্তি নাথ (মেডিক্যাল ফিজিসিস্ট) অনকোলজি বিভাগ, সিনিয়র সিস্টার আমেনা বেগম, সিস্টার সুমি, ফারহানা, লোপা, শ্রাবন্তী, ওয়ার্ড বয় সাইদুল ইসলাম প্রমূখ।