প্রেস বিজ্ঞপ্তি: খোকসা উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা’র বার্ষিক বনভোজন ২০২৪ আগামী ২৬ জানুয়ারি ২০২৪, শুক্রবার রাজধানীর অদূরে কোনখোলা, কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঢাকার মধ্যেই এক টুকরো খোকসা। ঢাকায় খোকসা উপজেলার সবচেয়ে বড় সংগঠন খোকসা উপজেলা কল্যাণ সমিতি। এই সমিতির বাৎসরিক এই বনভোজনে উপজেলার উচ্চ পর্যায়ের ব্যক্তি ছাড়াও সকল স্তরের মানুষ উপস্থিত থাকবেন বলে বনভোজন আয়োজক কমিটি জানিয়েছেন। অনুষ্ঠানটি সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন বনভোজন কমিটির আহ্বায়ক মো: রবিউল আলম বাবুল ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকার মহাসচিব মো: আনোয়ার হোসেন এবং সভাপতি নাজমুস সালেহীন।