প্রেস বিজ্ঞপ্তি: খুলনা রেঞ্জ পুলিশের উদ্যোগে আগামী ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার পবিত্র রমজানুল মোবারকের ১৯তম রোজায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডিআইজি’র বাংলো, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ এ অনুষ্ঠিত হবে।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম-এর পক্ষ থেকে খুলনা রেঞ্জের সকল কর্মকর্তা, সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।