প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জেনেভায় জাতিসংঘের মানব অধিকার চত্বরের সামনে মানববন্ধন ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এর বরাবর স্মারকলিপি প্রদান করেছে। উত্তরণ মানবাধিকার সংগঠন (ইন্টারন্যাশনাল) ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো’র উদ্যোগে।

কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমানের তত্ত্বাবধায়নে ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধবে আরও অংশগ্রহণ করেন ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রিয়া, জার্মানি বিএনপি’র সম্মানিত নেতৃবৃন্দ। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার চত্বরে আন্তর্জাতিক মিডিয়া উপস্থিতি ছিলো লক্ষণীয়। নেতৃবৃন্দরা খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, উন্নত চিকিৎসা ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।
মানববন্ধন শেষে মমতাজ আলোর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বরাবর স্মারকলিপি প্রদান করেন ফ্রান্স বিএনপি’র সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সহ সভাপতি মাহবুব আলম রাঙ্গা, জয়েন্ট সেক্রেটারী মো: রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল হাওলাদার রিপন।