রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানস্থ বিএনপি ২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার আলতা জামায়াতের একটি হল রুমে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মহান মুক্তিযোদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করে জর্ডান বিএনপি।
করোনা মহামারীর কারণে জর্ডান সকারের স্বাস্থবিধি মেনে স্বল্প পরিসরে ঘরোয়া পরিবেশে আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠান। জর্ডানে বিভিন্ন অঞ্চলে বসবাসকারী নেতাকর্মী নিয়ে আয়োজিত মিলাদ ও দোয়া শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জর্ডান বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জনাব মেছবা উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হুসেন, সহ সভাপতি জনাব সাদ্দাম হোসেন, সহ সভাপতি জনাব কাশেম মজুমদার, উপদেষ্টা সৈয়দ মামুন, ফজলুর রহমান, নূরে আলম সেলিম প্রমুখ।