সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালনের উদ্দেশ্যে ক্যালিফোর্নিয়া সম্মিলিত আওয়ামী পরিবারের উদ্যোগে গত ১৭ আগস্ট, শনিবার সন্ধ্যায় বাংলাদেশ একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে দোয়া পাঠ করেন হাফেজ বেলাল হোসেন এবং গীতা পাঠ করেন শীব নারায়ণ দাস।
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের উপদেষ্টা তৌহিদুজ্জামান খানের পরিচালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন লস এঞ্জেলস সিটি যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক শ্যামল মজুমদার, আওয়ামী লীগ নেতা জাকির খান, আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি হেলাল আহম্মেদ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগ সভাপতি সুবর্ন নন্দী তাপস, ক্যালিফোর্নিয়া স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ আলম খান চৌধুরী সহ অসংখ্য নেতাকর্মী। শোক সভায় নতুন প্রজন্মের মধ্যে বক্তব্য রাখেন তন্বী নন্দী।