সৈয়দ এম. হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৯৯০ সালে বাংলাদেশ ক্যারাম ফেডারেশন গঠিত হয়। আন্তর্জাতিক স্তরে প্রথম ক্যারাম প্রতিযোগিতা হয় ১৯৯৩ সালে। বাংলাদেশর সর্বত্র ক্যারাম খেলা ব্যাপক প্রচলিত ও জনপ্রিয় থাকার পরও সে অনুযায়ী আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাইনি। তার কারণ হচ্ছে তৃণমূল পর্যায়ে ভিন্ন ভিন্ন নিয়মে খেলাটা খেলা হয়। ৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিরার মোরেনো ভ্যালি স্পোর্ট ক্ল্যাব আয়োজিত ক্যারম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন নির্বাতি হয় কামরুল শহিদ জুটি।
কামরুল ও শহিদ জুটি মুন্না ও সজিব জুটিকে ২-১ সেটে পরাজিত করে। আল মাসুক, শামীম, দেলোয়ার, পলাশ, মিন্টু, অতুন, সুমন, ফিরোজ এর উদ্যোগে মোরেনো ভ্যালি স্পোর্ট ক্ল্যাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের প্রাক্তণ জাতীয় দলের খেলোয়াড় সৈয়দ এম হোসেন বাবু ও জিল্লুর রহমান নিরু এবং নিউইয়র্ক লাইফ ইন্সুরেন্স এর মনজুর মোল্লা বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেয়। অরেঞ্জ কাউন্টি বিশিষ্ট সমাজকর্মী ইয়াসমিন বিজয়ীদের অর্থ অনুদান প্রদান করেন। ক্যারাম খেলার পাশাপাশি ছিল মহিলাদের লুডু ও ছোটদের ক্রীড়া প্রতিযোগিতা। ১৬ জন মহিলা খেলোয়াড়ের মাঝে প্রথম স্থান অর্জন করেন সাবারা, ২য় স্থান অর্জন করেন নার্গিস, ৩য় স্থান অর্জন করেন ডা. রুবি এবং ৪র্থ স্থান অর্জন করেন টনি। এছাড়াও উক্ত আয়োজনে ছিলো কাফেল লটারী: ১ম পুরস্কার টিভি ৪৩ ইঞ্চি ৪কে টিভি পুরস্কার লাভ করেন পাশা আলবদুল্লাহ, ২য় পুরস্কার বাই সাইকেল বিচ ক্রুজার অর্জন করেন কাবেরী রহমান, ৩য় স্থান পুরস্কার ছিলো ৬টি হলিউড স্টার ট্যুর টিকিট।

প্যারিস বাংলাদেশ কমিউনিটি ও অরেঞ্জ কাউন্টির অনেক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থেকে এই ক্রীড়া প্রতিযোগিতা সফল করে তুলেছেন। তাদের মধ্যে রফিকুল হক রাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ক্যালিফোর্নিয়া শাখার নির্বাচিত সভাপতি শহিদ আহম্মেদ মিঠু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মেলা বাবুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় কমিটি, ডা. রবি হোসেন বাংলাদেশ কমিউনিটি অফ ইংল্যান্ড এমপায়ার এর প্রেসিডেন্ট মন্জুর আহম্মেদ অপু, রেজাউল করিম রেজা প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।