সৈয়দ এম. হোসেন বাবু, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৪ নভেম্বর ২০২৩, শুক্রবার অরেঞ্জ কাউন্টি সিটি অফ বুয়েনা পার্ক এর লাক্সর ব্যাঙ্কুয়েট হলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএসএফসি ক্রীড়া সংগঠন এর উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ক্যারাম এক ধরনের টেবিলটপ খেলা। বিলিয়ার্ডস ও টেবিল শাফলবোর্ড খেলার সঙ্গে এই খেলার কৌশলগত সাদৃশ্য লক্ষ্যিত হয়। এই খেলার অপর নাম ফিঙ্গার বিলিয়ার্ডস। ক্যারাম আবিষ্কার দক্ষিণ এশিয়ায়। অবশ্য এ নিয়ে বিতর্ক যে নেই তা নয়। কেউ কেউ বলেন, খেলাটা প্রথম শুরু হয় শ্রীলংকায়। অনেকে বলেন, ভারতীয়রাই এক সময় খেলাটা ছড়িয়ে দেয় শ্রীলংকায়। আবার অনেকে বলেন পর্তুগালে। আবিষ্কারের পর সারা পৃথিবীতে যখন ছড়িয়ে পড়ল খেলাটা, তখনই বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নিয়মে খেলা হতো। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্কুলগুলোতে ১৯৫০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত আমেরিকান পদ্ধতি অনুযায়ী ক্যারাম খেলা হতো। খেলার নিয়মটা ছিল অনেকটা বিলিয়ার্ডের মতো। ক্যারামের আরেকটা নাম ফিঙ্গার বিলিয়ার্ডস। ভারতের চেন্নাইতে ১৯৮৮ সালে আন্তর্জাতিক ক্যারাম ফেডারেশন (আইসিএফ) গঠিত হয়। এরপর থেকে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচগুলোতে নির্দিষ্ট নিয়মই অনুসরণ করা হতে থাকে। আন্তর্জাতিক স্তরে প্রথম ক্যারাম প্রতিযোগিতা হয় ১৯৯৩ সালে। ১৯৯০ সালে বাংলাদেশ ক্যারাম ফেডারেশন গঠিত হয়। বাংলাদেশর সর্বত্র ক্যারাম খেলা ব্যাপক প্রচলিত ও জনপ্রিয় থাকার পরও সে অনুযায়ী আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য না পাওয়ার কারণ হয়তো, তৃণমূল পর্যায়ে ভিন্ন ভিন্ন নিয়মে খেলাটা খেলা হয়।

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা স্বতঃস্ফূর্তভাবে বিএসএফসি ক্যারম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুরুষদের দ্বৈতক্যারম প্রতিযোগিতা চ্যাম্পিয়ন কামরুল ভুঁইয়া, শহিদ রহমান পুরুষদের দ্বৈত ক্যারম রানার্স-আপ শহিদ আলম ও খাইরুল জামান, তৃতীয় স্থান মো: আশরাফুর রহমান জুয়েল ও আসাদ জামান রাসেল কাঁপল ক্যারমে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কামরুল ভুঁইয়া ও আফরোজ লিসা, রানার্স-আপ আসাদ জামান রাসেল ও আসমা জামান। নৈশভোজের পর রশনি আলমের সঞ্চালনায় লস এঞ্জেলেস এর জনপ্রিয় কন্ঠশিল্পী কাবেরী রহমান, শহিদ আহম্মেদ মিঠু, সীমি ইসরাইল, শহিদ আলম, আফরোজ লাকি, নাহার লিপি, পাপড়ি সরকার, রাবসা, লিমাসা এবং সীমরিনকে নিয়ে মনোমুগ্ধকর জমকাল সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন।