রাসেল আহমেদ ফ্রান্স থেকে: কৌশিক রাব্বানী খান ফ্রান্সে ইস্তা শহর এর কাউন্সিলর হিসেবে নির্বচিত হওয়ায় ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন ফ্রান্স (ইপিবিএ) এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের অফিউরা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ই পি বি এ এর সভাপতি ফারুক খান এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল সরকারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের সহ-সভাপতি সুনাম উদ্দিন খালিক, নুরুল আবেদিন, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী ফ্রান্স এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, ই পি বি এ ফ্রান্স এর সিনিয়র সহ-সভাপতি অজয় দাস, ই পি বি এ এর কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, ই পি বি এ এর মহিলা বিষয়ক সম্পাদিকা সংগীত শিল্পী সুমা দাস ,ফেরদৌস করিম আখঞ্জি,ডা. হাবিবা জেসমিন সম্মানিত সদস্য ই পি বি এ ফ্রান্স, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ মোতালেব খান যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, হোসাইন মোহাম্মদ মনির কোষাধক্ষ্য ই পি বি. এ ফ্রান্স, হৃদয় খান প্রচার সম্পাদক ই পি বি এ ফ্রান্স, শিপন প্লাসিড রিবেরিও সাংস্কৃতিক সম্পাদক ই পি বি এ, ফ্রান্স, পিন্টু পাল তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ই পি বি এ ফ্রান্স, নাসির আহমেদ ই পি বি এ ফ্রান্স, সহ সমাজ কল্যাণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, সুমন আহমেদ অফিওরা প্রতিনিধি মৌসুমী আক্তার অফিওরা প্রতিনিধি, নয়ন মামুন এনটিভি ফ্রান্স প্রতিনিধি, রাসেল আহমেদ বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি, আশিক আহমেদ উল্লাস, দৈনিক আমাদের সময় ফ্রান্স প্রতিনিধি, দেলোয়ার চৌধুরী প্রচার সম্পাদক স্বরলিপি সংস্কৃতি শিল্পীগোষ্ঠী।
এসময় বক্তারা কৌশিক রাব্বানি খানের বিভিন্ন কার্যক্রমের দিক তুলে ধরেন বক্তারা আরো বলেন, ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে যে ধরণের কার্যক্রম করা যাচ্ছে তার সত্যি প্রশংসার দাবিদার। এবং অনুষ্ঠানে আসা সকল এই প্রত্যাশা করেন অচিরেই তিনি একজন মেয়র হিসেবে নির্বাচিত হবেন এবং ফ্রান্সের বুকে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবেন।
পরে সকলেই তার সুস্থতা কামনা করে তার সামনের দিনগুলো যেন সুন্দর ও সহজ হয় সেই প্রত্যাশা ই করেন।