শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: করোনা মহামারী’র এই দুঃসময়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোলকাতার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘কথামঞ্জরী-গড়িয়া’র কর্ণধার এবং বিশিষ্ট বাচিকশিল্পী সায়ন্তনী বসু’র বিশেষ অনুরোধে আত্মীকভাবে উপস্থিত থাকার স্মারক হিসেবে বাংলাদেশের বিশিষ্ট কবি নজমুল হেলাল বাংলাদেশ থেকে শুভেচ্ছা বার্তা পাঠান।উক্ত বার্তাটি কোলকাতার কথামঞ্জরী-গড়িয়া’র অনুষ্ঠানে পাঠ করেন প্রতিষ্ঠানের কর্ণধার ও বিশিষ্ট বাচিক শিল্পী সায়ন্তনী বসু। এই শুভেচ্ছা বার্তা দু-দেশের আন্তরিক সম্পর্কের ভেতর যেন ভালবাসা ও সম্প্রীতির সুবাতাস ছড়িয়ে দিয়ে নির্মল আনন্দের দোলা দিয়ে উপস্থিত সকলকে মুগ্ধতায় ভরিয়ে তোলে। শুভেচ্ছা বার্তাটি পাক্ষিক প্রবাসমেলা’র পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক সূতিকাগার বাংলাদেশ থেকে কবি নজমুল হেলাল’র সংগ্রামী শুভেচ্ছা বার্তা…
ভারতের পশ্চিমবঙ্গের আমার স্মৃতি বিজড়িত কোলকাতা’র ‘কথামঞ্জরী- গড়িয়া’ অমর ২১শে স্মরণে ‘ভাষা পরব’ অনুষ্ঠানের সুপ্রিয় আহবায়ক, বিশিষ্ট আবৃত্তিশিল্পী সায়ন্তণী বসু’র আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করায় আমি কৃতজ্ঞ। তাই কথামঞ্জরী-গড়িয়া’র সব্বাইকে ও উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ সহ দর্শক শ্রোতামণ্ডলীকে জানাই আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী রক্তিম শুভেচ্ছা। আমাকে অংশগ্রহণের সুযোগ দিয়ে সংযুক্ত করায় মূলত: কথামঞ্জরী-গড়িয়া বাংলাদেশকেই সম্মান জানিয়েছে তথা ভাষা শহীদদের প্রতি জানিয়েছে যথার্থ সম্মান ও শ্রদ্ধাঞ্জলি। এছাড়াও আনন্দিত যে, বাংলাদেশ এর উপ-হাইকমিশন এর কার্যালয় কোলকাতা আমাদের মহান নেতা বঙ্গবন্ধু’র স্বপ্ন পূরণেও ভূমিকা রাখছে। অনাকাঙ্খিত করোনাকালীন সময়ে স্বশরীরে উপস্থিত থাকতে না পারলেও আন্তরিক ও আত্মীকভাবে আমি আপনাদের সাথে আন্তরিক সঙ্গী নিরন্তর।
‘কথামঞ্জরী–গড়িয়া’ আমার ভালবাসা। বাংলাদেশ থেকে সাফল্য কামনা করি অনুষ্ঠানের এবং কথামঞ্জরী – গড়িয়া’র।
মায়ের ভাষা’র জয় হোক জগৎ জুড়ে সবখানে। দেখা হলে কথা হবে । ভালো থাকুন সব্বাই।
আপনাদেরই গুণমুগ্ধ কবি
নজমুল হেলাল
ঢাকা বাংলাদেশ।

উল্লেখ্য, কবি নজমুল হেলাল ১৯৭৪ সাল থেকে বাংলা সাহিত্য কাব্যচর্চা করছেন। তাঁর উল্লেখযোগ্য একক কাব্যগ্রন্থ ১৯৯৭ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘ভালবাসলেই খোঁজ রাখতে হয়’। ১৯৮৩ সালে তাঁর প্রথম বই বের ইন্টারন্যাশনাল বাংলা টিচিং ও সমাজতত্ত্বমূলক হেলালগীতি –‘অ’ সিরিজ (১৯৮৫)। এই বরেণ্য কবি নজমুল হেলাল ঢাকা’র আজিজ সুপার মার্কেট শাহবাগে বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান এর বাহাত্তরতম শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে কবির উপস্থিতিতে সভাপতিত্ব করেন। কাব্যসাহিত্যে বিশেষ অবদান রাখায় দেশ-বিদেশ থেকে কবি নজমুল হেলাল পেয়েছেন সাহিত্যসম্মান সম্বর্ধনা পদক। নজমুল হেলাল ঢাকাস্থ জাতীয় প্রতিভা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। সভাপতি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, চুয়াডাঙ্গা জেলা শহর, বাংলাদেশ।