শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: কোলকাতায় ২৪ অক্টোবর ২০২১, রবিবার কোলকাতার রাসেল স্ট্রীটের, আসাম হাউস কনফারেন্স হলে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানের আয়োজনে ছিলো ভাবসঙ্গীত ও শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান। এর আয়োজক শ্রীমন্ত শঙ্করদেবা কনসিয়াসনেন্স সোসাইটি অফ ইন্ডিয়া। এটি একটি সামাজিক সাংস্কৃতিক সংস্থা হিসেবে বহুল পরিচিত। এর প্রতিষ্ঠা হয়েছিলো ২০১৬ সালে। এই অনুষ্ঠান ছিল সত্যিই অসাধারণ। অনুষ্ঠান শুরু হয় ওইদিন বিকাল ৪টায়। এক ভাবগম্ভীর পরিবেশ এতে অন্য মাত্রা যোগ করেছিলো।
ভাবসংগীত, শাস্ত্রীয় নৃত্য সহ নানা অলংকারে সুসজ্জিত ছিল এই মধুর অনুষ্ঠান। বহু বিশিষ্ট মানুষ এখানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে চলচ্চিত্র পরিচালক শ্রী সুজিত চক্রবর্তীর নাম সবিশেষ উল্লেখযোগ্য।