কোলকাতা, ভারত প্রতিনিধি: ৬ নভেম্বর ২০২২, রবিবার বিকেলে কলকাতার ‘চন্দ্রপুর মনন ফর লিটারেচর’ (পূর্বতন মনন সাহিত্য সংস্থা)-এর পক্ষ থেকে তাদের তৃতীয় বর্ষের ‘বোনফোঁটা’ উৎসব পালিত হয়। একই সাথে ‘মনন’ সাহিত্য পত্রিকার সপ্তম বর্ষ ত্রয়োদশ সংখ্যাও প্রকাশিত হয় ঐ একই দিনে।
সদস্য-সদস্যাদের সফল যোগদানের মাধ্যমে অনুষ্ঠানটি অত্যন্ত আনদমুখর হয়ে উঠেছিল। ক্ষয়িষ্ণু সমাজে নারী-পুরুষের ভ্রাতৃত্বের এমন মিলনোৎসব একাদিক্রমে তৃতীয় বছর অবশ্যই প্রশংসার দাবি রাখে।
সংস্থার প্রতিষ্ঠাতা শ্রী স্নেহাশীষ চক্রবর্তীর নেতৃত্বে গত ৭ বছর ধরে একই রকমভাবে চলছে প্রত্যন্ত গ্রামে অর্থনৈতিক পিছিয়ে পড়া মানুষের হাতে একটি করে নতুন বস্ত্র ও একবেলার খাদ্যদান উৎসবও একাদিক্রমে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শ্রী স্নেহাশীষ চক্রবর্তী, বৈশাখী মৈত্র চ্যাটার্জী, ডালিয়া দত্ত, অঞ্জনা চক্রবর্তী, শ্যামল দাস, শংকর চট্টোপাধ্যায় প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কবি শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়, কবি শ্রী আরণ্যক বসু, প্রকাশক শ্রী নিগমানন্দ মণ্ডল ও ইউ এন ধর এন্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের প্রকাশক ধরবাবু।
এমন প্রয়াস আমাদের সমাজে সমকালে অত্যন্ত জরুরী।