জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত প্রতিনিধি: কোলকাতায় বাংলাদেশ দূতাবাসের উপ হাইকমিশনের কাউন্সিলর ও হেড অব চ্যান্সারি বি. এম জামাল হোসেন এর হাতে পাক্ষিক প্রবাস মেলা। ৩০ অক্টোবর ২০১৯ বুধবার কোলকাতায় ‘বঙ্গ সংস্কৃতি মঞ্চ’ আয়োজিত একটি অনুষ্ঠানের ফাঁকে বিশিষ্ট কবি ও প্রবাস মেলা’র কোলকাতা, ভারত প্রতিনিধি জয়দীপ চট্টোপাধ্যায় তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।
এ সময় মান্যবর উপ হাইকমিশনার জামাল হোসেন প্রবাস মেলা’র সকল কলাকুশীলদের আন্তরিক ধন্যবাদ জানান এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।