বনি সিংহ, কোলকাতা, ভারত থেকে: ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার জীবনানন্দ সভা ঘরে অনুষ্ঠিত হলো আনন্দম গোষ্ঠীর আনন্দমের সঙ্গে সন্ধ্যার আনন্দ। এতে সম্মানীয় অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট সমাজসেবী অলক ব্যানার্জি ও কমল রাজবংশী।
এছাড়াও সম্মানিত কবিদের মধ্যে ছিলেন অয়ন দাস, তুহিনা সুলতানা ও মালা চ্যাটার্জি। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন নক্সীকথার শিল্পীবৃন্দ। আবৃতি শ্রুতি নাটক ও সংগীতে আনন্দমের শিল্পীবৃন্দরা হলেন রুমা মুখার্জি, অসীম মালাকার, শিপ্রা চক্রবর্তী, বন্দনা সাহা, সুস্মিতা সেন গুপ্ত, লিপি দত্ত, শ্যামলী সরকার, দেবশ্রী কর, অলকানন্দা ভট্টাচার্য রায়, ক্যামেলিয়া চক্রবর্তী নন্দী, অঞ্জনা সরকার, রুমা চৌধুরী, অনিতা চক্রবর্তী ও রিঙ্কু দেবনাথ, রত্না ভট্টাচার্য, অপর্ণা ব্যানার্জি, মৌমিতা মুখার্জি, রাখি ব্যানার্জি, তৃষা দে আচার্য, ইলা পাল, নবনীতা ব্যানার্জি ও অনির্বাণ দাস। আবহ সঙ্গীত সন্দীপ দে। অনুষ্ঠান সঞ্চালন ছিলেন সূর্যোদয় ও শিপ্রা সাধক এবং সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন কথাকলি সোমা।