প্রেস বিজ্ঞপ্তি: ‘অশোকনগর শঙ্করী ব্যানার্জি ফিল্ম সোসাইটি এর তত্ত্বাবধানে আগামী ৫, ৬ এবং ৭ অক্টোবর, ২০২৩ এ কোলকাতার রোটারি সদনে ‘Continental Harmony Short Film Gala 2023’ নামে এক আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।
উক্ত উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে থাকবে পরিবেশ বান্ধব, রাজনৈতিক ও ধর্মীয় উস্কানি বিহীন, ধর্মীয় সম্প্রীতির ছবি প্রদর্শন। এই উৎসবে ভারতবর্ষসহ কমপক্ষে ১০টি দেশের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে।
৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার বিকেল ৪.৩০ মিনিটে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বর্ষীয়ান চলচ্চিত্র সমালোচক মাননীয় শ্রী শমীক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, কানাডার বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নাদিম ইকবাল, আর্মেনিয়া থেকে ভাচেগান তাডেভোসিয়ান, প্রাক্তন ডিন. এস. আর. এফ. টি. আই. অশোক বিশ্বনাথন, কোলকাতার বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজা সেন, কোলকাতার বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী, এফ.টি.আই মিলিন্দ ডামলে, ভুবনেশ্বর এর মাস কমিউনিকেশন প্রফেসর মৃণাল চট্টেপাধ্যায়, ওড়িশা থেকে স্বপ্না, ঝাড়খন্ডের চলচ্চিত্র পরিচালক বেহেরা নিরঞ্জন, ওড়িসার চলচ্চিত্র পরিচালক কুজুর রাজেন্দ্র মোহান্তো, সহ বিশিষ্ট সব চলচ্চিত্র ব্যক্তিত্ব। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে চলচ্চিত্র সম্পর্কিত কিছু অজানা কথার সম্ভার। অনুষ্ঠানে আলোচনা করবেন- শমীক বন্দোপাধ্যায়, অশোক বিশ্বনাথন, উৎপেন্দু চক্রবর্তী, সঞ্জয় মুখোপাধ্যায় ।
এরপর প্রদর্শিত হবে ১) সত্যজিত রায় পরিচালিত “Two”, ২) ঋত্বিক ঘটক পরিচালিত “দুর্বার গতি পদ্মা”, ৩) মৃণাল সেন পরিচালিত “কভি দূর কভি পাস”, ৪) চার্লি চ্যপলিনের “The Dentist”, ৫) সারজেই আইজেনস্টাইন পরিচালিত “Battelship Potemkin (1925)”, ৬) ভারতীয় ফিল্ম ডিভিশনের তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটি তত্যচিত্র শান্তিনিকেতন ।
৬ অক্টোবর ২০২৩, শুক্রবার সকাল ১১.০০ টা থেকে প্রদর্শিত হবে গোটা দেশের প্রান্তিক অঞ্চলের থেকে বাছাই করা কমপক্ষে ১২টা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র। সন্ধ্যা ৬.০০ টার সময় প্রদর্শিত হবে বাংলাদেশের প্রথম অন্য ধারার স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র “আগামী”। তারপর ওই ছবির পরিচালক মোরশেদুল ইসলামের একটি সময়োপযগৌ উপমহাদেশীয় চলচ্চিত্র ভাবনা বিষয়ক আলোচনা করা হবে।
৭ অক্টোবর ২০২৩, শনিবার দুপুর ১.৩০ মিনিট থেকে প্রদর্শিত করা হবে কমপক্ষে ১০টি দেশের থেকে নির্বাচিত একটি করে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র। সর্বশেষে একটা মনোজ্ঞ চলচ্চিত্র বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। বিষয় হিসেবে থাকবে যার যার নিজ দেশের স্বাধীন চলচ্চিত্রের সমস্যা ও প্রগতি। এরপর সম্মানিত ব্যক্তিবর্গকে সম্মানিত করা এবং শংসাপত্র প্রদর্শন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
উক্ত চলচ্চিত্র উৎসবের কোনো এন্ট্রি ফি নেই। সকলের জন্যই উন্মুক্ত বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, কন্টিনেন্টাল হারমনি শর্ট ফিল্ম গালা ২০২৩ এর সভাপতি ও আশোকনগর শঙ্করী ব্যানার্জি ফিল্ম সোসাইটির সম্পাদক রাজ ব্যানার্জি।