প্রবাস মেলা ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের হত্যার তদন্ত করবে জাতিসংঘ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এ কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। ১৪ (আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন।
তিনি লিখেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার (১৪ আগস্ট) ফোনে কথা বলেছেন। এ সময় জাতিসংঘের মানবাধিকার প্রধান জানিয়েছেন, বাংলাদেশের ছাত্র বিপ্লবের সময় আন্দোলনকারীদের হত্যার তদন্তে জাতিসংঘের নেতৃত্বে খুব শিগগিরই তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই বাংলাদেশে আসবে বলে লিখেছেন শফিকুল আলম।