বিপ্লব গোস্বামী, কোলকাতা, ভারত:
কৃষ্ণচূড়ার লালে খুঁজি আলতা রাঙা পা
তার সবুজ চিরল পাতা অন্তরে দেয় ঘা।
সবুজেতে মিল পাই লাল শাড়ির পাড়
কাণ্ড কন্টক যেন তার সিঁথে পরা হার।
প্রথম মিলন নিশার কি মধুর স্মৃতি
ভুলিতে পারিনি আজো সেই যে গাঢ় প্রীতি।