অসীম বিকাশ বড়ুয়া, সিউল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: বাংলাদেশ থেকে কৃষি খাতে কর্মী নেওয়ার সমঝোতা চুক্তির অনুমোদন দিয়েছে কোরিয়ার সরকার। এ চুক্তির আওতায় দেশটিতে পাঁচ মাসের জন্য ২০০ জন বাংলাদেশী কর্মীকে ভিসা দেওয়া হবে।
দক্ষিণ কোরিয়ার শ্রম বাজারে প্রতিবছর প্রচুর সংখ্যক শ্রমিকের প্রয়োজন। তাই বৈধভাবে মৌসুমী ভিসা প্রদান করে নির্দিষ্ট সময়ের জন্য শ্রমিক নেওয়ার লক্ষ্য সম্প্রতি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং দক্ষিণ কোরিয়ার খিয়ংসাং প্রদেশের উইরিয়ং শহর বাংলাদেশ থেকে সিজনাল চুক্তিতে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।
চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের মাঝে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে চুক্তি বাতিল করে বাংলাদেশের সাথে ৪ঠা আগস্ট ২০২২ সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বোয়েসেলের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত শর্ত সাপেক্ষে গুগল ডকস ফর্মে আগামী ২০ আগস্ট ২০২২ সময়ের মধ্যে চাহিত তথ্য ইংরেজিতে দাখিল করতে হবে। এতে বলা হয়েছে, এক মাসের বেতন আনুমানিক এক লক্ষ ২০ হাজার টাকা ও সপ্তাহে ছুটি একদিন এবং কর্মঘন্টা ৮ ঘন্টা হবে। বাংলাদেশী পুরুষ ও নারী ৩০ থেকে ৪৫ বছরের সুঠাম দেহের অধিকারী উভয়ে আবেদন করতে পারবে। কৃষি ও মৎস্য খাতে দুই বছরের বাস্তব অভিজ্ঞতার সনদ থাকতে হবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত সনদ দাখিল করতে হবে। তবে চাকমা, মারমা, গারো, সাঁওতাল ও অন্যান্য উপজাতি প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিস্তারিত তথ্য বোয়েসেলের হোমপেজ বা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
জানা গেছে, এতে আবেদন করতে কোরিয়ান ভাষা জানার প্রয়োজন নেই এবং কোন মধ্যস্বত্ত ভোগি থাকবে না। আগ্রহীরা কোনভাবে যেন দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকতে দুই দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা মনে করছেন নতুন করে কৃষি খাতে শক্তির ফলে আরও কিছু বাংলাদেশি ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি অন্যান্য সেক্টরে ও কোটা বৃদ্ধি পেয়ে রেমিটেন্স বৃদ্ধি পাবে।
যারা কৃষি ভিসা E8 visa দক্ষিণ কোরিয়া যেতে চান দ্রুত বোয়েসেল (BOESL) এ যোগাযোগ করে নোটিশ অনুযায়ী যে কোন কম্পিউটার এর দোকান থেকে গুগল ডকস পূরন করে সামান্য চার্জ ও ৫০০০০ টাকা জামানত এর বিনিময়ে দক্ষিণ কোরিয়া আসতে পারবেন ।
গুগল ডকস লিংক ⤵