শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: কুয়েতে বাংলাদেশি প্রবাসীরাও খেলাধুলায় এগিয়ে থাকতে চান তারই আলোকে হয়ে গেলো স্বাধীনতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯। বাংলাদেশ কমিউনিটি কুয়েতে রয়েছে অসংখ্য খেলাধুলার সংগঠন। বিভিন্ন মহল এসব সংগঠন গড়ে তুলেছেন যা প্রবাসের মাটিতে আনন্দের ও খুশির সংবাদ। বিশেষ করে টুর্নামেন্টের জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব ইয়ুথ স্পোটিং ক্লাব কুয়েত এর সভাপতি ও টুর্নামেন্টের আহ্বায়ক প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন এবং টুর্নামেন্টের সমন্বয়ক বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া ব্যক্তিত্ব জালালাবাদ এসোসিয়েশন এর পরিচালক শওকত আলী সহ অনেকে।
ঈদ আনন্দ উপলক্ষে পূর্ব নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয় কুয়েতের স্থানীয় আল সুররা স্টেডিয়ামে। দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ আনিসুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, টুর্নামেন্টের আহ্বায়ক প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, ক্রীড়া ব্যক্তিত্ব আতাউল গণী মামুন, শোয়েব আহমেদ, আবুল হাসেম এনাম, শওকত আলী, রফিকুল ইসলাম , আব্দুল হাই, আলহাজ্ব নাসির উদ্দিন হাওলাদার, ব্যবসায়ী গাজী এনামুল হক, এম ডি সেলিম, কোরবান আলী সহ অসংখ্য সামাজিক রাজনৈতিক ব্যক্তিগণ।

স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল আবাহনী ক্লাব কুয়েত।টুর্নামেন্টের বিজয়ী দলকে ট্রফি তুলে দেন প্রধান অতিথি কুয়েত’স্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস. এম আবুল কালাম। রানার্সআপ দল জিলিব প্রবাসী ক্লাব, তৃতীয় দল ইয়ুথ স্পোটিং ক্লাব, চতুর্থ দল হাদিয়া স্পোটিং ক্লাব।
স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ শুরু থেকে ফাইনাল পর্যন্ত সফলতার লক্ষ্যে যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত সহ অতিথিরা।
প্রবাসীরা বলছে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে প্রবাসের মাটিতে এসকল দল বা খেলোয়াররা সুনাম কুঁড়িয়ে বাংলাদেশ উপহার দিতে পারবে সম্মান সে জন্য সরকার ও দূতাবাস কমিউনিটির বিত্তবানরা এগিয়ে আসবে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা দিয়ে সে প্রত্যাশা সকলের। আয়োজক ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার সম্মাননা ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে শেষ হয় স্বাধীনতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টটি।