শরিফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: বাংলাদেশ দূতাবাস কুয়েতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। ৭মার্চ ২০২১, রবিবার সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠানের শুরুতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। জাতির জনক ও তার পরিবারসহ সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ ভার্চুয়াল মিটিংয়ে পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় । বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর দূতাবাসের কর্মকতারা একে একে বাণীসমূহ পাঠ করে শুনান।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেন, ইউনেস্কোর আঞ্চলিক কার্যালয় দোহার পরিচালক মিস আনা পারলিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও কলা অনুষদ ডিন ড. আবু মোহাম্মদ দোলোয়ার হোসেন, কাউন্সিলর ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলর মোহাম্মদ আবুল হোসেন, কাউিন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খান প্রমুখ।
কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন।