মুহাম্মদ জালাল উদ্দিন, কুয়েত থেকে: কুয়েতে নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বাংলাদেশি বিভিন্ন খেলাধুলা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। এ সময়ে দূতাবাসের ২য় সচিব নেয়াজ মোরশেদ, প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম,জিহোন ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সভাপতি মোঃ ফরিদ উদ্দিনের নেতৃত্বে সংগঠনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও হুমায়ুন আলী, মি. রাজন,হাসান কামাল, আব্দুর রব, বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাদের মোল্লা, রফিকুল ইসলাম ভুলু, আব্দুল হাই ভূইয়া,কামাল হোসেন, মিজানুর রহমান, এ.কে আজাদ নূর, মিহির কান্তি পাল, বাবুল দাসসহ আরও অনেকে।
রাষ্ট্রদূত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরিশেষে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।