মুহাম্মদ জালাল উদ্দিন কুয়েত থেক: করোনা ভাইরাস রোধে কুয়েতে জারি হওয়া কারফিউ তুলে নেওযা হয়েছে ৩০ আগস্ট ২০২০, রবিবার ভোরে ৩টা থেকে। গত মার্চ মাসের ১ম দিকে জারি করা কারফিউ সমাপ্তি হয়েছে।
২৯ আগস্ট ২০২০, শনিবার বিকেলে আল-আনবায় প্রকাশিত সংবাদে জানানো হয়, রবিবার ভোর ৩টা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, তবে মন্ত্রণালয় ও অন্যন্যা সেক্টরে কাজের ক্ষেত্রে কর্মীদের সংখ্যা বা শতাংশের পরিমাণ বৃদ্ধি পাবে না। ইহা ৫০% এর মধ্যে সীমিত থাকবে । এর আগে সাধারণ জীবনে ফিরে যাওয়ার চতুর্থ পর্যায় থেকে মন্ত্রী পরিষদ এবং সরকারী এজেন্সিগুলোতে কাজ শুরু করেছেন।

সূত্রে প্রকাশ, ১০০% পূর্ণকালীন কর্মচারীরা কাজ শুরু করার জন্য মন্ত্রীসভার ঘোষণার সাথে মিলিয়ে ফিরে আসবেন পঞ্চম পর্যায়ে। বর্তমানে কার্যদিবসে বেশ কিছু লোককে ছাড় দেওয়া হয়েছে, তাদের পঞ্চম পর্যায় শুরু হওয়া পুর্ব অবধি কাজ করতে হবেনা, যাদের মধ্যে হাঁপানি, হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রেস এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ এবং গর্ভবতী মহিলাদের অন্তর্ভুক্ত রয়েছে ।
অন্যদিকে, যাদের বয়স ৫৫ বছর তাদের চতুর্থ পর্যায়ে কাজ করার অনুমতি রয়েছে।