ডেস্ক রিপোর্ট: শুভ জন্মদিনে যুবলীগের সহযোদ্ধা নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কুয়েত শাখা’র অন্যতম যুবনেতা শফিক টিটু ও কুয়েত যুবলীগের মহানগর শাখা’র সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা মীর তারেক।
৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার রাতে সিটির রাজধানী হোটেলের হলরুমে প্রবসী একঝাঁক তরুণ যুবনেতাদের আয়োজনে এই দুই যুবনেতার শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা শেষে কেক কেটে শুভ জন্মদিন পালন করেন যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কুয়েত যুবনেতা মো: হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও যুবনেতা জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন, কুয়েত যুবলীগ অন্যতম যুবনেতা মো: ইসমাইল হোসেন হাওলাদার, মো: সানাউল্লাহ মিলন, এনামুল কবির মামুন, কামাল উদ্দীন, আল-জাহারা যুবলীগ সভাপতি শাহ আলম হাওলাদার, জিলিব আল- সুয়েক যুবলীগ সভাপতি ইকবাল হাসান মাহমুদ, সালামিয়া যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ফাহহিল যুবলীগ নেতা মো: রিয়াজ, কুয়েত মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মো: শাহিন আকন, ফরওয়ানি যুবলীগ সভাপতি মীর শাহীন, হাওয়ালী যুবলীগের আহবায়ক যুগ্ম-আহবায়ক মো: ওবায়দুর রহমান, কুয়েত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন খান অভি, ছাত্রনেতা আহাদ ইসলাম সহ প্রমুখ।
সভায় বক্তারা যুবনেতা শফিক টিটু ও মীর তারেক এর শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকেই তাদের সুস্বাস্থ্য, সাফল্যমণ্ডিত ও কর্মময় দীর্ঘ জীবন কামনা করেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কুয়েত প্রবাসে যুবলীগের নেতা-কর্মীদের সকল বিভেদ ভুলে ও গ্রুপিং রাজনীতি পরিহার করে দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহবান জানান।
জন্মদিনে নেতাকর্মীদের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত দুই যুবনেতা শফিক টিটু ও মীর তারেক উপস্থিত সবাই ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসে যুবলীগের প্রতিটি নেতা কর্মীদের ভালোবাসাই আমাদের সম্পদ। অসংখ্য নেতাকর্মীদের ভালোবাসাই আমাদের সমৃদ্ধ করে। আমরা আজীবন এভাবে আপনার ভালোবাসায় বেঁচে থাকতে চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
আলোচনা সভা শেষে এই দুই যুবনেতা শফিক টিটু ও মীর তারেকসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করে কেক কেটা হয়। পরে নৈশ ভোজ মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান সমাপ্ত হয়।