জালাল উদ্দিন, কুয়েত: আরবী দৈনিক আল কাবাস বিষয়টি নিশ্চিত করে জানান, মিশরীয় নাগরিক মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আবিদ আবদেল হামিদ গতকাল ইন্তেকাল করেছেন।
কুয়েতের আমিরি হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ ডা. হামিদ করোনা ভাইরাসের লড়াইয়ে সামনের সারিতে কাজ করার একজন।
তিনি কোবিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য মনোনীত জাবের হাসপাতালে কাজ করার সময় মে মাসের শেষ দিকে করোনা ভাইরাস সংক্রামিত হয়েছিলেন।
ডাক্তার হামিদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে তাকে নিবিড় পরিচর্যাতে ভর্তি করা হয়েছিল, তবে তিনি সুস্থ হয়ে উঠেন।
শনিবার সকালে পুনরায় শ্বাসকষ্ট অনুভব করায় তাকে মোবারক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং হাসপাতালে ভর্তির আগেই তিনি মারা যান।
সূত্রগুলো আরও জানিয়েছে, তার মৃত্যুর কারণ এবং ভাইরাসের সংক্রমণে আবার কী কী সংক্রমণ রয়েছে তা খুঁজে বের করার জন্য তার দেহ থেকে পরীক্ষা করা হচ্ছে।