শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রস্তুতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি হোসাইন আহমেদ আজিজ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ, ম জাহাঙ্গীর কাদের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন তাজুল ইসলাম, আনিসুল হক মিলন, আবদুর রহমান, রাশেদ চৌধুরী, মোহাম্মদ মুছা চৌধুরী, এম ডি টিপু চৌধুরী, জাবেদুল আলম চৌধুরী, সাইফুদ্দিন, শাহা আলম ভুট্টু, সিরাজুল ইসলাম মিলি,নজরুল ইসলাম শাহীন, নাজিম উদ্দিন,মাহমুদুর রহমান মাহমুদ সহ অনেকে।
সভায় সভাপতি হোসাইন আহমেদ আজিজ তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে জন্য ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষনা করেন এবং বলেন আহ্বায়ক কমিটি তত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কাজ অনুষ্ঠিত হবে।
এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কাদের তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবার কুয়েত শাখা অত্যন্ত ঝাকজমক পূর্ণভাবে উদযাপন করবে। তাই সকল নেতা কর্মীকে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মাননীয় প্রধান মন্ত্রীর জন্য বিশেষ দোয়া করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী লোকমান। এতে সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং কুয়েতস্থ প্রবাসী বাংলাদেশিদের অামন্ত্রন জানান। নৈশ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।